ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভারতের পেঁয়াজ রফতানি বন্ধে বাংলাদেশে প্রভাব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 September, 2019, 10:26 AM

ভারতের পেঁয়াজ রফতানি বন্ধে বাংলাদেশে প্রভাব

ভারতের পেঁয়াজ রফতানি বন্ধে বাংলাদেশে প্রভাব

উৎপাদনে ঘাটতি দেখা দেয়ায় পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ফলে যশোরের বেনাপোল বন্দর দিয়ে গতকাল রোববার থেকে বাংলাদেশে কোনো ধরনের পেঁয়াজ আমদানি হয়নি। যদিও ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে বেশ কিছু পেঁয়াজ বোঝাই ট্রাক।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। গত শনিবার বেনাপোল বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি ৬০ টাকা মূল্যে বিক্রি হলেও রোববার সকাল থেকেইে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়।

আমদানিকারক হামিদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল হামিদ জানান, হঠাৎ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করায় ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গেছে। রফতানিকারকদের কাছে আমাদের অনেক এলসি পড়ে আছে। রফতানি বন্ধ করে দেয়ায় বাধ্য হয়ে এলসি বাতিল করতে হচ্ছে আমাদের।

বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ভারত থেকে হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় সকাল থেকে কোনো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। গত শনিবার পর্যন্ত ভারত থেকে প্রতিটন পেঁয়াজ ৮৫৫ মার্কিন ডলারে রফতানি হয়ে আসছিল বাংলাদেশে। গত মাসে ভারত সরকার প্রতিটন পেঁয়াজ ৪১০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৮৫৫ মার্কিন ডলার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status