ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নারীদের মাঝের আঙুল দেখালে তিন বছরের জেল-জরিমানা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 8:34 PM

নারীদের মাঝের আঙুল দেখালে তিন বছরের জেল-জরিমানা!

নারীদের মাঝের আঙুল দেখালে তিন বছরের জেল-জরিমানা!

সাবধান! এবার থেকে রাস্তা-ঘাটে, উৎসব-অনুষ্ঠানে, কোনো সময়ে কোনো নারীর সঙ্গে ঝগড়া হলে, ভুলেও নিজের হাতের মধ্যমা মানে হাতের মাঝের আঙুল প্রদর্শন করবেন না। কারণ তা করলে আপনার কপালে জুটতে পারে জরিমানাসহ তিন বছরের কারাদণ্ড। ভারতের কলকাতায় একটি মামলায় এই রায়ই দিয়েছেন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট বসুন্ধরা আজাদ।

২০১৪ সালের ২১ মে নিগৃহিতা অভিযোগ করেন, তাকে এক ব্যক্তি গালিগালাজসহ অভব্য আচরণ করে তার দিকে নিজের হাতের মধ্যমা প্রদর্শন করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৫০৯ ও ৩২৩ ধারায় মামলা রুজু হয়। এরপর ২০১৫ সালের ৮ অক্টোবর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। যাতে প্রমান হয় ওই ব্যক্তি অপরাধী নয়।

কিন্তু এই সময়েই নিগৃহিতার পক্ষের আইনজীবী অভিযোগকারিনীসহ চার জনকে আদালতে জিজ্ঞাসাবাদ করেন। তাতেই ওই নিগৃহিতা জানান, অভিযুক্ত ব্যক্তি শুধু তাকে গালাগালি দিয়ে মধ্যমা প্রদর্শন করেছেন তা নয়, সে তাকে চড় মেরেছিল।

যদিও সেই সবই অস্বীকার করে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, এই সব অভিযোগের কারণ সম্পত্তিগত বিবাদের জের। এরই মধ্যে বিচারক মধ্যমা প্রদর্শনের ওপর গুরুত্ব আরোপ করেন। আর তার ভিত্তিতেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status