ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
দম্পতির হানিমুন মিস, দিতে হবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 8:46 PM

দম্পতির হানিমুন মিস, দিতে হবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ!

দম্পতির হানিমুন মিস, দিতে হবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ!

২০১৩ সালের ঘটনা। মুম্বাইয়ের দম্পতি অঙ্কিত ও মোনালি শাহ। বিয়ের পরপরই তারা মধুচন্দ্রিমা বা হানিমুনে নিউজিল্যান্ড যেতে চেয়েছিলেন। যাওয়া তো হলো-ই না, উল্টো বিমান সংস্থার ভুলে ওই দম্পতিকে হয়রানির শিকার হতে হয়েছিল। সম্প্রতি হয়রানির ক্ষতিপূরণ হিসেবে ওই দম্পতিকে ৫.২ লাখ টাকা দিতে থাই এয়ারওয়েজ লিমিটেডকে নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের স্টেট কনজিউমার কমিশন।

জানা গেছে, তাদের থাই এয়ারওয়েজের বিমান মুম্বাই থেকে ব্যাংকক হয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড পৌঁছানোর কথা ছিল। বিমানবন্দরে আসার পরে শুধু মুম্বাই থেকে ব্যাংকক যাওয়ার বোর্ডিং পাস দেয়া হয়। বাকি যাত্রাটা ওই দম্পতি করতে পারবেন না বলে জানিয়ে দেয় এয়ারলাইন্স।

এই পরিস্থিতিতে ওই দম্পতি হানিমুন ট্রিপ বাতিল করতে বাধ্য হন। সে সময় মোনালির রিটার্ন টিকিট না থাকায় তাদের নিউজিল্যান্ডের আইন অনুযায়ী সেখানে যেতে দেয়া হয়নি।

তবে এই বিষয়টা এয়ারলাইন্সের তরফ থেকে তাদের আরো আগে জানানো যেতো বলে জানিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। কর্তব্যে অবহেলার দায়ে এখন গুণতে হবে ৫.২ লাখ টাকা জরিমানা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status