ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক
নতুন সময় প্রতিনিধি, সাভার
প্রকাশ: Saturday, 21 September, 2019, 8:18 PM
সর্বশেষ আপডেট: Saturday, 21 September, 2019, 8:27 PM

বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক

বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক

সাভারে চাঁদাবাজি, অনৈতিক আর্থিক লেনদেনের বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে জায়গা দেয়াসহ নানা অভিযোগে ছাত্রলীগ থেকে পদ হারিয়েছেন সংগঠনের শীর্ষ দুই নেতা রেজওয়ানুল হক শোভন ও গোলাম রাব্বানী।
বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক

বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক


বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের এই দুই নেতা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতে অনৈতিক সুবিধা নিয়ে অছাত্র ও বিতর্কিতদের দিয়ে কমিটি গঠন করেছেন। সম্পতি জাবি ভিসির কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগের মুখে পদচ্যুত হন তারা।

অভিযোগ আছে, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানকে প্রভাব খাটিয়ে কমিটির নেতৃত্বে বসিয়েছিলেন পদচ্যুত ছাত্রলীগের শীর্ষ নেতা গোলাম রাব্বানি।
বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক

বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক


স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, আতিক বিবাহিত। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সঙ্গে যুক্ত রয়েছে। ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় কমিটি (সোহাগ-জাকির) তাকে নানা অভিযোগে বহিস্কার করলেও পরের কমিটি এসে তাকে (আতিক) পুনর্বহাল করে। রাব্বানীর সাথে সখ্যতার কারণেই তিনি বহাল তবিয়তে রয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২০১৬ সালের ১৩ মার্চ অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার উপজেলা ছাত্রলীগের কমিটি সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছিল।
বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক

বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক


পরে গত বছরের ১৪ ফেব্রুয়ারি নির্বাহী সংসদের এক জরুরী সভায় বিবাহের তথ্য গোপন করার দায়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিককে কেন বহিস্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।

একই বছরের ১৬ মে সাভারের উলাইলে বাজারের দোকান থেকে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের সমর্থকদের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও আহতের ঘটনা ঘটে।

পরে এঘটনায় ২১ মে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমানকে স্থায়ী ভাবে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে উপজেলার সকল কমিটিও বিলুপ্ত ঘোষনা করা হয়।
বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক

বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক


এদিকে ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারা অনুযায়ী বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না। সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে রয়েছে বিবাহিত থাকার অভিযোগও। শ্বশুর বাড়ি থেকে নেয়া জমির দলিল থেকে মিলেছে এমন প্রমান।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান।

স্থায়ী বহিস্কার হয়েও আবার কিভাবে পদ ফিরে পেলেন এমন প্রশ্নে তিনি বলেন, আগের কমিটি আমাকে ভুল বুঝে বহিস্কার করেছিল। পরের কমিটি সেটা ঠিক করে দিয়েছে। কমিটি ফেরাতে অর্থের কোন লেনদেন হয়নি বলেও দাবি তার। গোলাম রাব্বানির সাথে ব্যাক্তিগত কোন সম্পর্ক নেই বলে দাবি করেন আতিক।

এসময় অবিবাহিত বলেও দাবি করেন তিনি। শ্বাশুরির কাছ থেকে জমি লিখে নেয়ার দলিলের বিষয়ে জানতে চাইলে এমন কোন দলিল হয় নি বলে মন্তব্য করেন আতিক। তিনি বলেন, আমি বিয়ে করিনি, আমার শ্বাশুরিও নেই। এরকম কোন দলিল আমার নেই।
বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক

বিবাহিত-বহিষ্কৃত হয়েও ছাত্রলীগ কমিটিতে আতিক


এবিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল নবী ইমু বলেন, আমি সভাপতি হিসেবে দায়িত্বকালীন সময়ে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান বিবাহিত থাকার বিষয়টি প্রমাণিত হয়। এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে পুলিশের এক এসআইকে মারধরের ঘটনারও প্রমাণ মেলে। পরবর্তীতে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন তাকে স্থায়ী ভাবে বহিস্কার করেন।

তবে বহিস্কৃত হওয়ার পরও কিভাবে সে আবারো ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজি না হলেও এই ছাত্র নেতা বলেন, এ ধরণের বিতর্কিত ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইদুল ইসলাম। তবে এবিষয়ে কিছু জানার থাকলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের সাথে কথা বলার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, সবে মাত্র তারা ছাত্রলীগের দায়িত্ব নিয়েছেন। সংগঠনে ইতোমধ্যে যে সব গঠনতন্ত্র পরিপন্থী কাজ হয়েছে তা সমাধানের মাধ্যমে ছাত্রলীগকে আবারো আদর্শিক ধারায় ফিরিয়ে আনা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status