ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
সালমানের সংসারে আসছে নতুন অতিথি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 5:59 PM

সালমানের সংসারে আসছে নতুন অতিথি

সালমানের সংসারে আসছে নতুন অতিথি

তার সমসাময়িক নায়ক-নায়িকারা সন্তানের বাবা হয়েছেন অনেক আগে। কেউ কেউ দু-তিনটে বিয়েও করেছেন। তবে দাম্পত্য জীবনের দিকে আগ্রহ দেখাননি এখনো বলিউড ভাইজান সালমান খান।

তার বিয়ে নিয়ে চর্চাও কম নয় ইন্ডাস্ট্রিতে। কবে ঘর বাঁধবেন সালমান? কার সঙ্গে ঘর বাঁধবেন? এ নিয়ে খবর বছরজুড়েই চলতে থাকে মিডিয়ায়।

বিয়ের বন্ধনে বাঁধা পড়তে আগ্রহ না থাকলেও সালমানের ভীষণ আগ্রহ বাচ্চাদের প্রতি। নিজের ঘরে আছে ভাগনে, বোন অর্পিতা খানের পুত্র। তাকে নিয়ে সুযোগ পেলেই মজায় মেতে ওঠেন সালমান।

এবার জানা গেল আবারও মামা হতে চলেছেন ভাইজান। বৃহস্পতিবার আইফা সম্মানে এসে অর্পিতা খান এবং তার স্বামী আয়ুষ শর্মা ঘোষণা করেন সেই খুশির খবর।

আয়ুষ বলেন, ‘বাড়িতে নতুনের আগমন সব সময়ই বেশ আনন্দের। অর্পিতা আবারও মা হতে চলেছে। আমাদের সন্তানের জন্য আর তর সইছে না।’

২০১৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন অর্পিতা এবং আয়ুষ। ২০১৬ তে তাদের প্রথম সন্তান আহিলের জন্ম হয়। ভাগনে আহিলকে নিয়ে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে দেখা যায় সল্লু মিয়াকে। নতুন অতিথি এলে দুই মামা ভাগনের আরেকজন সঙ্গী বাড়বে সেটা আর বলে দিতে হয় না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status