ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
স্বামীকে পিটিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 5:54 PM

স্বামীকে পিটিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ

স্বামীকে পিটিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণ

আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম মদনপুর গ্রামে।

স্থানীয় সূত্র ও নির্যাতিত গৃহবধূর স্বামী জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কান্দার গ্রামের জনৈক ব্যক্তি স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মদনপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন।

বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মদনপুর গ্রামের মৃত ফুলু মেম্বারের ছেলে সাব্বির হোসেন (২০), আবুল মিয়ার ছেলে আকাশ মিয়া (১৮), মঞ্জিল মিয়ার ছেলে জিপন মিয়া (২০), মিরাজ আলীর ছেলে ফরিদ মিয়া (১৯), আবদুস সালামের ছেলে সালমান (১৮), মৃত আনহর আলীর ছেলে আসাদুল হক (২০), জামাল মিয়ার ছেলে জহিরুল ইসলামসহ (২০) ৮-১০ জন যুবক ওই বাড়িতে হামলা চালায়।

এ সময় স্বামীকে বেধড়ক পিটিয়ে আহত করে গৃহবধূকে তুলে নিয়ে গ্রামের একটি জঙ্গলে পালাক্রমে ধর্ষণ করে তারা। শুক্রবার সকালে গুরুতর অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা।

খবর পেয়ে গণধর্ষণে জড়িত সালমান, আকাশ ও রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল।

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম খান বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status