ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ধাওয়ানকে না জানিয়েই যে ভিডিও ফাঁস করলেন রোহিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 5:48 PM

ধাওয়ানকে না জানিয়েই যে ভিডিও ফাঁস করলেন রোহিত

ধাওয়ানকে না জানিয়েই যে ভিডিও ফাঁস করলেন রোহিত

খেলার মাঠে যাদের সবসময় দেখা যায় শতভাগ মনোযোগী ও সচেতন, তারাই যে মাঠের বাইরে পুরো মজাদার ব্যক্তিত্ব- এর প্রমাণ মেলে সদা সর্বদাই। যার সবশেষ উদাহরণ হয়তো ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার মধ্যকার খুনসুটির ঘটনা।

ভারতের হয়ে ব্যাটিং সূচনায় যেমন একসঙ্গে নামেন রোহিত ও ধাওয়ান, তেমনি কোথাও যেতে হলে বিমানেও পাশাপাশি সিটেই থাকেন এ দুই ব্যাটসম্যান। এরই ফায়দা লুটেছেন রোহিত, গোপনে ধারণ করেছেন ধাওয়ানের একা একা কথা বলার ভিডিও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে ব্যাঙ্গালুরু পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। যাত্রাপথে পাশাপাশি সিটে ছিলেন রোহিত ও ধাওয়ান। তখন হুট করেই রোহিত খেয়াল করেন যে একা একাই কথা বলছেন ধাওয়ান। কোনো সময় নষ্ট না করে তা নিজের মোবাইলে ভিডিও করে ফেলেন রোহিত।

সঙ্গে সঙ্গে আপলোড করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লিখেন, ‘না না! সে আমার সঙ্গে কথা বলছে না। এমনকি সে এখন এতোটা ছোটও নেই যে তার কোনো কাল্পনিক বন্ধু থাকবে। এতটা পাগলামি কেন বড়দা?’


রোহিতের ভিডিও ব্যাপক আলোচিত হয় ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধাওয়ানের এ কাণ্ডে মজা পান সবাই। তবে আসল ঘটনা কী তা জানার কৌতূহলও ছিল সবার মনে। সেটি জানিয়েছেন ধাওয়ান নিজেই।

রোহিতের আপলোড করা ভিডিওর মন্তব্যের ঘরে ধাওয়ান লিখেন, ‘আমি তো কবিতা অনুশীলন করছিলাম এবং তখন জনাব (রোহিত) আমার ভিডিও করে ফেললো। কতো মনোযোগ দিয়ে অনুশীলন করছিলাম, খুবই ভালো ছিলো। ইশ! যদি পড়ালেখাতেও এত মনোযোগ দিতাম।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status