ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 6:06 PM

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফাইনালের ‘ড্রেস রিহার্সেল’ বলা যায় এই ম্যাচটাকে। বাংলাদেশ-আফগানিস্তান, দুই দলেরই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। চট্টগ্রামে আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার।

তারপরও দুই দলের সামনে একটা লক্ষ্য তো আছেই। প্রথম মুখোমুখিতে জিতেছিল, ফাইনালের আগে বাংলাদেশের বিপক্ষে আরেকটি জয় পেলে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে আফগানিস্তান।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি অনেকটাই মর্যাদা রক্ষার। আফগানিস্তানের বিপক্ষে আজ হারলে গ্রুপপর্বে এই প্রতিপক্ষকে হারাতে না পারার রেকর্ড নিয়েই ফাইনালে খেলতে হবে টাইগারদের। সেক্ষেত্রে শিরোপা জেতার ম্যাচে বাড়তি চাপে পড়ে যাবে সাকিব আল হাসানের দল।

এমন এক ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাটিং করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status