ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভানু মন্ডকে ছাড়িয়ে গেল ছোট্ট মেয়ের ‘তেরে নাল’ (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 3:51 PM

ভানু মন্ডকে ছাড়িয়ে গেল ছোট্ট মেয়ের ‘তেরে নাল’ (ভিডিও)

ভানু মন্ডকে ছাড়িয়ে গেল ছোট্ট মেয়ের ‘তেরে নাল’ (ভিডিও)

রানাঘাটের সেই রানু মণ্ডলের গানে এখনো বুঁদ হয়ে আছে সংগীতপ্রেমীরা। আর এরই মধ্যে গান গেয়ে ভাইরাল হয়েছে ছোট্ট এক মেয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, কলকাতার রানাঘাট স্টেশনে গান গাওয়া রানু মণ্ডল সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে রাতারাতি তারকা বনে যান। স্টেশন থেকে রানুর ঠাঁই হয় বলিউড অঙ্গনে। তাঁর গানের প্রশংসায় এখন পঞ্চমুখ তারকারা।

এবার ইউটিউবে ভাইরাল হয়েছে ছোট্ট একটি মেয়ের দারুণ এক গান। লোকসংগীতে পটু ওই মেয়ের গানের গলা বড় বড় শিল্পীর সঙ্গে তুলনা করছে অন্তর্জালবাসী।

ইউটিউবে শুভ মালভিয়া নামের একটি চ্যানেল থেকে ওই মেয়েটির গান আপলোড করা হয়। গানটি এ পর্যন্ত ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে। আর মন্তব্যের ঘরে খুদে এই শিল্পীর প্রশংসায় মেতে উঠেছেন নেটিজেনরা।

একজন লেখেন, ওর কণ্ঠ আমার হৃদয় ছুঁয়েছে। আরেক নেটিজেন লেখেন, তাঁর আগামী গানগুলোর জন্য অপেক্ষা করছি। অনেকেই তাঁকে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও অ্যাকাডেমিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্তব্য করেছেন।

তবে মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, অসাধারণ গায়কির ওই মেয়ের সংগীতজীবনের পরবর্তী ধাপগুলো কেমন হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status