ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শাকিবকে ছেড়ে আরিয়ানের বুকে বুবলি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 3:47 PM

শাকিবকে ছেড়ে আরিয়ানের বুকে বুবলি!

শাকিবকে ছেড়ে আরিয়ানের বুকে বুবলি!

সবশেষ এবারের কোরবানি ঈদে ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায় চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর। বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার নতুন ছবির নাম ‘বীর’।

পরিচালনা করছেন কাজী হায়াৎ। এ প্রসঙ্গে বুবলী বলেন, বর্তমানে নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী মাসে ‘বীর‘ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এটি পরিচালনা করবেন গুণী চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ।

আমি চাই, ভালো নির্মাতার ভালো গল্পের ছবিতে কাজ করতে। এতে নিজেকে সমৃদ্ধ করতে পারব বলে মনে করি আমি। এ ছবির গল্প ও আমার চরিত্রটি দারুণ চ্যালেঞ্জিং। আশা করি, দর্শকরা ছবিটি পছন্দ করবেন। তিনি আরো বলেন, ভালো গল্পের ছবিতে অভিনয়ের সুযোগটাও থাকে। চেষ্টা করছি সেরা একটা গল্প বাছাই করে সেই গল্পের ছবিতে কাজ করার জন্য। জানা যায়, আগামী ২০শে অক্টোবর থেকে শুরু হবে ‘বীর’ ছবির নতুন অংশের কাজ।

এর আগে এফডিসিতে এ ছবির কিছু অংশের শুটিং হয়েছিল। ছবিতে বুবলীর নায়ক হিসেবে দর্শকরা ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে দেখতে পাবেন। এ ছবিতে বুবলীর পাশাপাশি আরিয়ানা জামান নামে নতুন একজন মডেলকে দর্শকরা দেখতে পাবেন। পুবাইল, এফডিসি ও চট্রগ্রামে এ ছবির বাকি কাজ হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা কাজী হায়াৎ। এসকে ফিল্মসের ব্যানারে এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, কমল পাটেকর, শিশুশিল্পী সুনানসহ অনেকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status