ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
তারকাবহুল থ্রিলারে মাদক আটকে দেয়ায় সাংসদ খুন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 3:51 PM

তারকাবহুল থ্রিলারে মাদক আটকে দেয়ায় সাংসদ খুন!

তারকাবহুল থ্রিলারে মাদক আটকে দেয়ায় সাংসদ খুন!

ঢাকা শহরে দিন দিন মাদকের প্রভাব বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে জনপ্রিয় সাংসদ- জান্নাতুল মাওয়া মাদকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করেন। ঢাকার পুলিশ দূরদর্শিতার সাথে মাদকের বড় বড় কিছু চালান আটকে দিতে সক্ষম হয়।

আর এখান থেকেই শুরু হয় ঝামেলা। হঠাৎ করেই বিচ্ছিন্নভাবে ভিআইপি খুন হওয়া শুরু হয়। ঢাকার ড্রাগস লর্ড সাংসদ জান্নাতুল মাওয়াকেও টার্গেট করে।

এদিকে সাংসদ জান্নাতুল মাওয়ার স্বামী একটি কন্সট্রাকশনের কাজে দুর্নীতি করে দুদকের নজরে পড়ে যায়। দুদকের হাত থেকে মুক্তি পেতে তিনি নানাভাবে তার স্ত্রীর পাওয়ার ব্যাবহার করতে চায়।

কিন্তু সাংসদ জান্নাত স্বামীকে কোনো রকম সাহায্য করেন না। এরপরই একটি রিয়ালিটি শাে-তে জাজ হিসেবে অংশ নিতে গিয়ে রহস্যজনকভাবে খুন হন সাংসদ জান্নাতুল মাওয়া।

যে প্রতিযােগীর খাবার খেয়ে তিনি মারা যান, সেই প্রতিযােগীও নিমিষে উধাও হয়ে যায়। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সাংসদ খুন হওয়ায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ, ডিটেকটিভ এবং একজন রহস্যময় যুবক এই খুনের রহস্যভেদ করতে নেমে পড়ে।

এমনই টান টান উত্তেজনার থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘বিউটি এন্ড দ্যা বুলেট’। সিরিজটি প্রযােজনা করেছে গুড কোম্পানী লিমিটেড। ২১ সেপ্টেম্বর থেকে সিরিজটি অনলাইন প্লাটফর্ম বায়স্কোপে দেখতে পাবেন দর্শক।

তারকাবহুল ওয়েব সিরিজটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশাে, তাহসান খান, জাকিয়া বারি মম, বিদ্যা সিনহা মিম, সুবর্ণা মােস্তফা, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, মামনুন ইমন, মিম মানতাসা, সুমন আনােয়ার, শিল্পী সরকার অপু, বাধন লিংকন, শাহেদ, আলী সুজন প্রমুখ।

২১ সেপ্টেম্বর সকাল ১১টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ওয়েব সিরিজটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ওয়েব সিরিজটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সকলে উপস্থিত ছিলেন।

ওয়েব সিরিজটির গল্প লিখেছেন মারুফ রেহমান। এর চিত্রনাট্য করেছেন সরদার সানিয়াত হােসেন, মারুফ রেহমান এবং অনিমেষ আইচ। প্রযােজক ছিলেন করেছেন ইরেশ যাকের এবং সরদার সানিয়াত হােসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status