ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
উত্ত্যক্তকারীকে ধরে জনতার হাতে তুলে দিলো স্কুলছাত্রীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 10:07 AM

উত্ত্যক্তকারীকে ধরে জনতার হাতে তুলে দিলো স্কুলছাত্রীরা

উত্ত্যক্তকারীকে ধরে জনতার হাতে তুলে দিলো স্কুলছাত্রীরা

ভ্রাম্যমাণ আদালত নীলফামারীর ডোমারে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক কাঠমিস্ত্রিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম দীপু রায় (২২) বোড়াগাড়ী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাগডোকরা গ্রামের রমনীপাড়ার সীতা রাম রায়ের ছেলে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ফাতিমা ঘটনাস্থলে গিয়ে কাঠমিস্ত্রিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীপু রায়কে নীলফামারী জেলহাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

ডোমার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান তুলু জানান, কাঠমিস্ত্রি দীপু রায় প্রতিদিন মহিলা কলেজের পাশের রাস্তা দিয়ে কাজে যান। অভিযোগ রয়েছে, মেয়েদের একা পেলেই তিনি উত্ত্যক্ত করেন।

শুক্রবার মেয়েরা প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করলে তারা দীপুর কলার চেপে ধরেন। তারপর এলাকাবাসী আটক করে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status