ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
তারেক রহমানের ‘রাজনীতির শেষ’ লেখা হয়ে গেছে
আজম খান
প্রকাশ: Saturday, 7 September, 2019, 12:47 PM

তারেক রহমানের ‘রাজনীতির শেষ’ লেখা হয়ে গেছে

তারেক রহমানের ‘রাজনীতির শেষ’ লেখা হয়ে গেছে

বিএনপির লোকজনের তারেকপ্রীতি দেইখা আমার খুব মায়া হয়। তারা জানে না তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেককে দেশ থেকে খেদাইছিলো তৎকালীন সরকার আর পশ্চিমারা মিলেমিশে। বিশেষত ব্রিটেন এইখানে একটা বড় ভূমিকা রাখছিলো। তখনকার ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপরে সিলেটে বোমা হামলা করার পরে বিএনপি-জামায়াত সরকার মুখে বয়ান দেয়া ছাড়া আর কিছুই করে নাই। ব্যাপারটা আরও প্রকট হয় যখন ইউরোপিয়ান কূটনৈতিকেরা দেখেন ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। তারপর সরকারের আচরণ, বাবরের ‘উই আর লুকিং ফর শত্রুজ’ ‘জজ মিয়া’ নাটক দেখে আর কারও বুঝতে বাকি থাকে নাই সমস্ত হামলাগুলোর পেছনে কারা ছিলো। হাওয়া ভবনের জঙ্গি সংশ্লিষ্টতাও ততোদিনে প্রকাশ্যে চলে আসে। পশ্চিমারা সেই জেদ সুদে আসলে মেটায় সেনা সমর্থিত সরকারকে দিয়ে। সেইসঙ্গে এয়ারপোর্টে তারেক জিয়ার কাছ থেকে মুচলেকা নিয়ে লন্ডনে তাকে বাক্সবন্দি করে।

মহিউদ্দিন আহমেদের ১/১১ নিয়ে লেখা বইটা পড়লে বেশ কিছু তথ্য মিলবে। হিসাবগুলোও মেলাতে পারবেন। তারেক যদি সেদিন মুচলেকা না দিতো তবে বহু আগেই বাংলাদেশে এসে সরাসরি রাজনীতিতে যোগ দিতো। সমস্যা হচ্ছে তার রাজনীতি সেই মুচলেকা দেয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে। এখন সে ব্রিটিশদের কাছে লন্ডনে বাক্সবন্দি। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা শেষ হয়ে গেছে পুরোপুরি সেইটা বলার সময় এখনো আসে নাই। তবে তারেকের রাজনীতির শেষ আনোয়ার চৌধুরীর উপরে বোমা হামলার দিনই লেখা হয়ে গেছে। ফেসবুক থেকে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status