ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
রাস্তায় পুলিশের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মন্ত্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 8:16 PM

রাস্তায় পুলিশের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মন্ত্রী!

রাস্তায় পুলিশের পা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মন্ত্রী!

একজন মন্ত্রী রাস্তায় বসে পড়ে পুলিশ সুপারের ( এসপি) জড়িয়ে ধরে কাঁদছেন। আর পথচারীরা এ ঘটনা অবাক হয়ে দেখছেন। এ ধরনের ঘটনা আগে কখনো দেখা যায়নি। এমনটাই ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মীরজাপুরে।

জানা গেছে, ওই মন্ত্রীর নাম অনিল সিং। তিনি বিজেপির প্রাক্তন প্রধান তথা কাশী প্রভিন্সের মন্ত্রী।



 

সড়কে পুলিশ গাড়ি চেক করছিল। সে সময় মন্ত্রী অনিল সিং ফিরছিলেন সাংসদ রামশকলের বাড়ি থেকে। এ সময় তার গাড়ি আটকানো হয়। কাগজপত্র ভুলে ফেলে আসায় গাড়িটির জন্য ইনভয়েস কাটে পুলিশ। এতেই রাস্তায় বসে অবরোধ শুরু করে দেন মন্ত্রী। এই খবর পাওয়ার পর দলবলও তাঁর সঙ্গে যোগ দেয়।

জানা গেছে, কাঁদতে কাঁদতে মন্ত্রী বলেছেন, 'স্যার, আমার সম্মান চলে গেছে। আমার সরকারের এমন অপমান সহ্য করতে পারছি না। আমি একজন সাধারণ মানুষ। আপনি আমার দিকে গুলি চালাতে পারেন।'

এদিকে, এই খবর পেয়ে পুলিশসুপার অবধেশ পাণ্ডে ঘটনাস্থলে যান। তিনি পৌঁছাতেই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন অনিল সিং। অনেক বোঝানোর পর তাকে শান্ত করা হয়। এরপর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status