|
পুলিশে চাকরি হওয়ার আগেই চাঁদাবাজি
নতুন সময় প্রতিনিধি
|
|
পুলিশে চাকরি হওয়ার আগেই চাঁদাবাজি সিটি প্লাজার ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে শান্ত এসএস ফ্যাশন হাউজে দিয়ে ৫ হাজার টাক চাঁদা দাবি করেন। এ সময় শান্ত নিজেকে পুলিশের নায়েক দাবি করেন। দোকান মালিক শান্তর পরিচয় নিশ্চিত হতে খোঁজ নিয়ে জানতে পারেন ওই নামে যশোরে কোনো পুলিশের নায়েক নেই। এরপর সিটি প্লাজার ব্যবসায়ীরা কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় শান্ত’র কাছ থেকে পুলিশের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, যশোরে সদ্য শেষ হওয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে মনোনীত ১৯৩ জনের মধ্যে রয়েছেন রাকিবুল হাসান শান্ত। তাদের চাকরি যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শান্ত আটক হলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
