ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শ্বশুরবাড়ির বাথরুমে জামাইয়ের মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 8:14 PM

শ্বশুরবাড়ির বাথরুমে জামাইয়ের মরদেহ

শ্বশুরবাড়ির বাথরুমে জামাইয়ের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ির বাথরুম থেকে রমজান সরকার নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউপির গিলামোড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রমজান ওই গ্রামের মিয়া চাঁনের ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।




নিহতের ভাই মিজানুর রহমান জানান, দেড় বছর আগে রমজানের সঙ্গে একই গ্রামের রহমান মিয়ার মেয়ে তারিয়া জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর জান্নাত পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা জানান রমজানকে। এতে রাজি ছিলেন না রমজান। এ নিয়ে শ্বশুর বাড়ির সঙ্গে রমজানের মনোমালিন্য চলছিল।

তিনি জানান, মঙ্গলবার সকালে খবর পাই রমজানের শ্বশুর বাড়ির পরিত্যক্ত একটি বাথরুমে তার মরদেহ পড়ে আছে। তার মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status