ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
দেহ ব্যবসার দায়ে ৭ বলি অভিনেত্রী আটক!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 June, 2019, 6:25 PM
সর্বশেষ আপডেট: Saturday, 29 June, 2019, 7:12 PM

দেহ ব্যবসার দায়ে ৭ বলি অভিনেত্রী আটক!

দেহ ব্যবসার দায়ে ৭ বলি অভিনেত্রী আটক!

দেহব্যবসা চক্রের সঙ্গে যুক্ত এমন সাত অভিনেত্রীকে আটক করেছে পুলিশ। মুম্বাইয়ের কাছে আলিবাগে হানা দিয়ে দেহ ব্যবসা চক্রের এই সদস্যদের গ্রেফতার করে পুলিশ। এদের প্রত্যেকেই বলিউড সিনেমা বা ছোট পর্দায় অভিয়ন করেন বলে জানা গেছে। যদিও তাদের পরিচয় প্রকাশ করেনি মুম্বাই পুলিশ।




ভারতীয় গণমাধ্যমের সংবাদে জানা গেছে,  গোপন সূত্রে রায়গড় জেলার আলিবাগে এই দেহ ব্যবসা চক্র বা সেক্স র‌্যাকেটের খোঁজ পায় মহারাষ্ট্র পুলিশ। খবরটি জানানো হয় রায়গড় জেলার পুলিশকে। রায়গড় পুলিশকে আরো জানানো হয় আলিবাগের বিলাসবহুল বাড়িগুলিতে চলে রেভ-পার্টি। সেখানেই আসর বসে এই দেহ ব্যবসার। যাতে সামিল হন বলিউড ছবিতে দেখা যাওয়া দ্বিতীয়-তৃতীয় সারির অভিনেত্রীরাও।

এই তথ্যের বিত্তিতে দুইটি বাংলো বাড়ি চিহ্নিত করে তার নিরাপত্তারক্ষীদের জেরা করেন পুলিশ। নির্দিষ্ট খবর পেয়ে দুই 'দালাল' এর নাম্বর জোগাড় হয়। পরিচয় পাল্টে ওই দালালদের সঙ্গে যোগাযোগ করেন পুলিশকর্তারা। ঠিক হয়, নির্দিষ্ট সময়ে আলিগড়ের দুই বাংলোতে 'ব্যবস্থা' করা হবে। এরপরই অপেক্ষায় ছিল পুলিশ। দালাল-সহ অভিনেত্রীরা এলেই প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে।

অভিনেত্রী সাতজন সহ পার্টিতে মাদক বিক্রির অভিযোগেই গ্রেফতার হয়েছে ন'জন। উদ্ধার হয়েছে কমপক্ষে ২৮ গ্রাম কোকেন। এই ঘটনার পর থেকেই ফের আলোচনায় বলিউড ও অন্ধকার জগতের সম্পর্ক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status