|
বিশ্ববাজারে কমল তেলের দাম
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববাজারে কমল তেলের দাম তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম এখনো চড়া রয়েছে। এ কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরেই রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৩ ডলার ৩৫ সেন্টে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯০ ডলার ৫৫ সেন্টে। বিশ্লেষণ অনুযায়ী, রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে তেলের দাম সামনে কোন দিকে যাবে, তা অনেকটাই নির্ভর করবে যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক সরবরাহের ওপর। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
