|
আমাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং অপহরণ করা হয়েছে: ইউটিউবার ধ্রুব রাঠি
নতুন সময় ডেস্ক
|
![]() আমাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং অপহরণ করা হয়েছে: ইউটিউবার ধ্রুব রাঠি রোববার (১১ অক্টোবর) ভোরে গুরুগ্রাম পুলিশের হাতে মুক্তি পাওয়ার পর এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, স্যোশাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ধ্রুব রাঠি লেখেন, আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল। তিনি বলেন, আমি বিক্ষোভে অংশ নিতে গেলে হয়তো আমাকে আটক করা হতো। কিন্তু আমি যখন ঘুমিয়ে ছিলাম, তখনই সাধারণ পোশাক পরা একদল লোক আমাকে অপহরণ করে। ধ্রুব অভিযোগ করেন, ঘটনার আকস্মিকতায় তিনি পরবর্তীতে জানতে পারেন যে তার বাড়ির বাইরে ৫০ জনেরও বেশি লোক অবস্থান করছিল। তাকে কোনো সুযোগ না দিয়েই অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। সূত্র অনুযায়ী, রাত ৩টার দিকে রাঠিকে মুক্তি দিয়ে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন আদালত। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন। এর আগে শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
