ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
নয়ন বন্ডের ঘনিষ্ঠ বন্ধু সাইমুন গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 June, 2019, 6:31 PM

নয়ন বন্ডের ঘনিষ্ঠ বন্ধু সাইমুন গ্রেফতার

নয়ন বন্ডের ঘনিষ্ঠ বন্ধু সাইমুন গ্রেফতার

বরগুনায় প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর স্ত্রীর সামনে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িত সন্দেহে সাইমুন নামের একজনকে গ্রেফতার করেছে পটুয়াখালী পুলিশ।

সাইমুন এই হত্যা মামলার অজ্ঞাতনামা আসামি।






পুলিশ বলছে, সাইমুন রিফাত হত্যাকাণ্ডের প্রধান আসামি নয়ন বন্ডের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রী আয়েশাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান স্বামী রিফাত শরীফ। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাতের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাতকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তারা। স্ত্রী আয়েশা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

রিফাতকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যান তারা। পরে স্থানীয় লোকজন রিফাতকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাতের মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status