|
নিউইয়র্কে নির্বাচনে প্রার্থী জোবাইদা
নতুন সময় ডেস্ক
|
|
নিউইয়র্কে নির্বাচনে প্রার্থী জোবাইদা মেরি জোবাইদা তার প্রার্থিতা ঘোষণার বিষয়ে বলেন, দীর্ঘদিন থেকে ভোটারদের কাছে আর কোনো বিকল্প ছিল না। ভোটাররা ব্যালটে একজনকেই ভোট দিয়ে আসছেন। গণতন্ত্রের এ চেহারা আমাকে বিস্মিত করেছে। জোবাইদা ব্রঙ্কসের আরবান হেলথ প্ল্যানের আউটরিচ কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যম ও সাংবাদিকতায় স্নাতক করেছেন। তার সমর্থনে এরই মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির লোকজন এগিয়ে এসেছেন। জোবাইদা নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচিত হলে সবার জন্য স্বাস্থ্যসেবা, আবাসন ও পরিবেশ নিয়ে সোচ্চার থাকার কথা বলেন তিনি। পাশাপাশি অঙ্গরাজ্য আইনসভার সদস্যদের নির্বাচনের মেয়াদ নির্দিষ্টকরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জোবাইদা। জোবাইদা বলেন, জনসমর্থন নিয়ে নির্বাচন করায় বিশ্বাসী। আবাসন ও নির্বাচনী দাতাদের কাছ থেকে নির্বাচনে চাঁদা নেব না। নাগরিকদের সম্পদের বৈষম্য নিয়ে সোচ্চার মেরি জোবাইদা মনে করেন, ধনী গরিবের সম্পদের ফারাক আমাদের জন্য পীড়াদায়ক। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
‘পিঙ্ক ডে’ উদযাপনের মাধ্যমে স্তন ক্যানসার সচেতনতায় দারাজের নারী প্ল্যাটফর্ম ‘ডি-উইমেন’
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এবার বাড়তি সহায়তা চাই: অর্থমন্ত্রী
দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠী: সম্ভাবনা, নাকি অর্থনীতির বাড়তি চাপ?
বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ
পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরি, প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ২০ হাজার টাকা জরিমানা
