ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
'৩ কোটি মানুষের কর্মসংস্থানে কীভাবে হবে বাজেটে ব্যাখ্যা নেই'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 1:35 PM

'৩ কোটি মানুষের কর্মসংস্থানে কীভাবে হবে বাজেটে ব্যাখ্যা নেই'

'৩ কোটি মানুষের কর্মসংস্থানে কীভাবে হবে বাজেটে ব্যাখ্যা নেই'

২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রসঙ্গে সংরক্ষিত নারী আসনের এমপি ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলা হয়েছে কিন্তু কীভাবে করা হবে তার কোনো ব্যাখ্যা নেই।





রোববার (২৩ জুন) 'সিপিডির বাজেট সংলাপ ২০১৯' শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, দেশে খেলাপি ঋণ মহামারী আকার ধারণ করেছে। ব্যাংক খাতে ১ লাখ ১০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ। আর অবলোপকৃতসহ ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা। এছাড়া যেসব লুকায়িত মন্দ ঋণ রয়েছে সেগুলো হিসাবে আনলে প্রকৃতপক্ষে খেলাপি ঋণ দাঁড়াবে তিন লাখ কোটি টাকায়।

এছাড়া সরকার বাজেট ঘাটতি মেটাতে ৪৭ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দ্রুত ধনী বৃদ্ধির তালিকায় বাংলাদেশ বিশ্বে প্রথম। আর দরিদ্র বৃদ্ধিতে বিশ্বে পঞ্চম। ফলে ধনী-দারিদ্রের বৈষম্য বাড়ছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status