|
আ বা রো...
নতুন সময় ডেস্ক
|
|
আ বা রো আবারও বড় পর্দায় আসছে আমির-কারিনা জুটি। হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক করছেন আমির খান। নাম ‘লাল সিং চাড্ডা’। ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করবেন কারিনা। গেল মার্চে নিজের জন্মদিনে আমির খান ঘোষণা দেন ‘লাল সিং চাড্ডা’ ছবির। ভারতীয় গণমাধ্যমের খবর, ২০২০ সালের বড়দিন উপলক্ষে আমিরের নতুন ছবিটি মুক্তি পাবে। ‘ফরেস্ট গাম্প’ ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে। এতে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। ‘ফরেস্ট গাম্প’ পরিচালনা করেছিলেন রবার্ট জেমেকিস। আমিরের প্রডাকশনস ও ভায়াকম১৮ মোশন পিকচারস ছবিটি প্রযোজনা করবে। অদ্বৈত চন্দন পরিচালিত ছবির শুটিং শুরু হবে আসছে অক্টোবরে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
