|
এবার মুরসির জন্মস্থানে মিশরের সেনাবাহিনী হানা
নতুন সময় ডেস্ক
|
|
এবার মুরসির জন্মস্থানে মিশরের সেনাবাহিনী হানা মুরসি গত সোমবার মিশরের একটি আদালতের এজলাসে শুনানির সময় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে মারা যান। তার মৃত্যুর পর মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে জরুরি অবস্থা জারি করে। মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতাচ্যুত করে কারাবন্দি করেন। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত মুরসি কারাগারে বন্দি ছিলেন। মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে গত ছয় বছরের বেশিরভাগ সময় নির্জল সেলে বন্দি রাখা হয়। এ ছাড়া, তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়নি বলে তার পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন। মুরসি নিজে আদালতে এর আগের শুনানির দিন বলেছিলেন, চিকিৎসার অভাবে তার শরীরের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে এবং তার জীবন হুমকির মুখে। কিন্তু সিসি’র সাজানো আদালতের পক্ষ থেকে তার এ কথাকে আমলে নেয়া হয়নি। শেষ পর্যন্ত সেই আদালতের এজলাসে বিচারকের সামনে মুরসির মৃত্যু হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
