ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
এক ম্যাচেই ৩৯ গোল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 10:17 AM

এক ম্যাচেই ৩৯ গোল!

এক ম্যাচেই ৩৯ গোল!

এক ম্যাচেই ৩৯ গোল! অবিশ্বাস্য হলেও সত্য। অবিশ্বাস্য এই রেকর্ডটি হয়েছে ম্যাকাও এফএ কাপের ম্যাচে। সাং সাইকে ২১-১৮ গোলের ব্যবধানে হারিয়েছে কা আই। কিন্তু উদ্ভট এই স্কোর প্রতিযোগিতামূলক ফুটবল খেলে নয়, এসেছে ফুটবলারদের মৌন প্রতিবাদস্বরূপ।




২০২২ বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা পড়েছিল ম্যাকাওয়ের। চীনের ছিটমহলের অংশ ম্যাকাও প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জেতে। কিন্তু ১১ জুন দ্বিতীয় লেগের আগে দেখা দেয় বিপত্তি। সাম্প্রতিককালে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার কারণে সেখানে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ম্যাকাও ফুটবল ফেডারেশন। যদিও তাতে একমত ছিলেন না ম্যাকাওয়ের ফুটবলাররা। কিন্তু ফেডারেশন চাওয়ায় বাধ্য হয়েই দ্বিতীয় লেগের ম্যাচ বাতিল করে দেয় ফিফা।

এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম লেগ জিতেও ম্যাকাওয়ের বিশ্বকাপ স্বপ্ন সেখানেই শেষ হয়! যদিও ফিফা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে খেলতে না চাওয়ায়, বোঝাই যাচ্ছে ম্যাকাওয়ের আর বাছাই পর্বের পরের রাউন্ডে যাওয়া হচ্ছে না। এতে করে আগামী দুই বছর কোনো আন্তর্জাতিক ম্যাচও খেলতে পারবে না ম্যাকাও। সে কারণেই ম্যাকাওয়ের এই দুই ক্লাব প্রতিবাদস্বরূপ মাঠে গোল উৎসবে মাতে।

উৎসব থেকে বাদ যায়নি গোলবার সামলানো যাদের কাজ সেই গোলরক্ষকরাও। নিজেদের অর্ধ ছেড়ে আক্রমণে উঠে এসে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তারা, বাধা দেননি বিপক্ষ দলের ডিফেন্ডাররা। উল্টো গোল করলে বিপক্ষ দলের ফুটবলাররা প্রতিপক্ষকে অভিবাদন জানাচ্ছিল।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ৬-৫ গোলে। সাং সাই থেকে এগিয়ে ছিল কা আই। দ্বিতীয়ার্ধে হয় বাকি ২৮ গোল। ম্যাচ শেষে হাং সাইয়ের ম্যানেজার জানান, অসন্তোষ থেকেই এমন কাজ করেছেন দু’দলের ফুটবলাররা। শ্রীলঙ্কায় দ্বিতীয় লেগ খেলতে যাওয়ার পক্ষে ছিল ম্যাকাওয়ের ফুটবলাররা। কিন্তু ফেডারেশন ফিফাকে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। এজন্যই আজকের ম্যাচে তাদের এমন অভিনব প্রতিবাদ। তবে সিদ্ধান্তটা একান্তই ফুটবলারদের। এ ব্যাপারে ক্লাব থেকে তাদের কিছু বলা হয়নি।’

ম্যাচের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফেডারেশনের কাছে ক্ষমা চায় কা আই। হাং সাইয়ের সঙ্গে ঐকমত পোষণ করে তারা জানায়, ম্যাচে এ ধরনের প্রতিবাদের সিদ্ধান্ত একান্তই ফুটবলারদের নেয়া। আমরা ফুটবলারদের মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করি। কিন্তু ক্লাব থেকে তাদের এ ব্যাপারে কিছু বলা হয়নি। মাঠেই তারা এমন প্রতিবাদের সিদ্ধান্ত নেয়। ফলাফলের ব্যাপারে আমরা দুঃখিত।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status