|
৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() ৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু রক্তে সুগারের পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক কম থাকলে ডাক্তারি ভাষায় থাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। বিহারের শ্রী কৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার ডা. এস কে সাহি জানিয়েছেন, ‘এ বিষয়ে সঠিক রিসার্চ প্রয়োজন, তবে ৯০ শতাংশ ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার জন্যেই মৃত্যু হয়েছে।’ ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, বিহারের মুজাফফরপুরে গরমের সময়ে অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রমে শিশুদের আক্রান্ত হওয়া প্রায় প্রত্যেক বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ১৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এ রোগ বেশি দেখা দেয়। এদিকে গত বছরের তুলনায় এবার মৃতের সংখ্যা বেড়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বলেছেন, মানুষের মধ্যে সচেতনতার অভাবে এ সমস্যা গুরুতর আকার ধারণ করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
