ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
মোয়াজ্জেম ঢাকায়: যে কোন সময় গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 June, 2019, 11:25 AM

মোয়াজ্জেম ঢাকায়: যে কোন সময় গ্রেফতার

মোয়াজ্জেম ঢাকায়: যে কোন সময় গ্রেফতার

ঢাকায় পুলিশের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ঢাকাতেই অবস্থান করছেন ওসি মোয়াজ্জেম। তার অবস্থানও জানা আছে পুলিশের।


সূত্র জানায়, মে মাসেই বিভাগীয় তদন্ত ও মামলার কাজের কথা বলে ঢাকায় চলে আসেন ওসি মোয়াজ্জেম। সেই থেকে তিনি অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত। এরমধ্যে নিজের যশোর সদরের চাঁচড়া এলাকার বাড়ীতেও যাননি তিনি। সূত্র বলছে, তবে ২-১ দিনের মধ্যেই তিনি গ্রেফতার হতে পারেন।


মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর মামলায় আসামি তিনি। গত ১৭ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এরপরই গা ঢাকা দেন মোয়াজ্জেম।






এ বিষয়ে ফেনীর সোনাগাজী সার্কেলের এএসপি শফিকুল আহমেদ ভুঁইয়া জনিয়েছেন,‘ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতারে একটি টিম এখন ঢাকায় কাজ করছে।’


পিবিআইয়ের এসপি আহসান হাবিব পলাশ জানান, ওসি মোয়াজ্জেমকে এখন যেকোনো এলাকার পুলিশ গ্রেফতার করতে পারে। এমনকি সাধারণ মানুষও তাকে ধরে পুলিশে দিতে পারেন। তবে মূল দায়িত্বে রয়েছেন সোনাগাজী থানা পুলিশ।


এদিকে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ওসি মোয়াজ্জেম হোসেনকে যে কোনো মূল্যে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


তাকে খুঁজে বের করতে চেষ্টার কোনো ত্রুটি নেই জানিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে খুব সিরিয়াস। হয়তো শুনবেন খুব শিগগির ধরা পড়েছে সে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status