ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
স্বামীর সঙ্গে তমার রঙিন মুহূর্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 4:15 PM

স্বামীর সঙ্গে তমার রঙিন মুহূর্ত

স্বামীর সঙ্গে তমার রঙিন মুহূর্ত

বিবাহিত জীবন ভালোই উপভোগ করছেন ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা। সেই খবর শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এক মাস পূর্ণ হয়েছে তমা মির্জা ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক হিশাম চিশতির বিয়ের।

৭ মে রাজধানীর গুলশানে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে তাদের বিয়ে হয়। এর দুই মাস আগে হয় বাগদান। 




সোমবার রাতে ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন জাতীয় পুরস্কার জয়ী তমা। ক্যাপশনে ‘আলহামদুলিল্লাহ’ লিখে জানান, আত্মার সঙ্গীকে নিয়ে সবচেয়ে রঙিন সময় কাটাচ্ছেন।

দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়াও চান নায়িকা। এর আগে তমা জানিয়েছিলেন, পারিবারিকভাবে হিশামের সঙ্গে পরিচয়। সেই সূত্রে সম্পর্ক ও বিয়ে। হিশাম চিশতি পেশায় ব্যবসায়ী। তিনি গত বছর কানাডায় কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেন।

বলো না তুমি আমার, ও আমার দেশের মাটি, ইভটিজিং, অহংকার’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তমাকে। ‘নদীজন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে পান সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status