|
অভিষেকেই প্রশংসিত স্পর্শিয়া
নতুন সময় ডেস্ক
|
|
অভিষেকেই প্রশংসিত স্পর্শিয়া ছোট পর্দায় কাজের পাশাপাশি এবার ঈদে নায়িকা বড় পর্দায় অভিষেক হলো স্পর্শিয়ার। ‘আবার বসন্ত’ শিরোনামের চলচ্চিত্রটি দিয়ে নায়িকা হিসেবে নাম বড় পর্দায় নাম লিখালেন তিনি। ছবিটি মুক্তির আগে আয়োজন করা হয়েছিলো একটি প্রিমিয়ার শোয়ের। যেখানে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। এরপর ভিন্ন ঘরনার এই ছবিটি ঈদে অল্প সংখ্যক হলে মুক্তি দেয়া হয়। অল্প হলে মুক্তি পেলেও ছবিটি বেশ আলোচোনায় আছে। যেখানে নবাগত হিসেবে বেশ বাহবা পাচ্ছেন নায়িকা স্পর্শিয়া। ঈদের মত বড় উৎসবে অভিষেক হলো যে নায়িকার তার সঙ্গে একটি গণমাধ্যমের আলাপ হলে তিনি বলেন, ‘অবশ্যই এটি আমার জন্য একটি বড় প্রাপ্তি। কেননা ঈদের মত বড় উৎসবে ছবিটি মুক্তি পাওয়া মানে একটি বড় ব্যাপার। যদিও আমার এ ছবিটি আরো আগেই মুক্তি পাওয়ার কথা ছিলো। সত্য কথা বলতে এবারের ঈদটা আমার জন্য অন্যরকম হয়েছে ।’ রেসপন্স কেমন পাচ্ছেন? জানতে চাইলে বলেন, আমি তো ভালোই পাচ্ছি। একটা শ্রেণির দর্শক ছবিটা দেখছেন। কিছু শো ছাড়া বেশিরভাগ শো-ই হাউসফুল যাচ্ছে বলে আমি জেনেছি। আমি প্রতিনিয়ত ছবির খোঁজ খবর রাখছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ‘আবার বসন্ত’র গল্পটা একটু ভিন্ন ধরনের। মানে সচরাচর যে ধরনের গল্পে সিনেমা হয়, তেমন নয়। আর সিনেমা দেখতেও মানুষ প্রেক্ষাগৃহে যাচ্ছে, উপভোগ করছে। এটাই আনন্দের জায়গা। ‘আবার বসন্ত’ ছবিতে স্পর্শিয়া অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা তারিক আনাম খানের বিপরীতে। তার সঙ্গে কাজের দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার কথাও জানালেন স্পর্শিয়া। তিনি বলেন, অতি আধুনিক একজন মানুষ তারিক আনাম খান। আগেও কিছু নাটকে একসঙ্গে কাজ করেছি। তাই ছবির কাজের সময় স্বাচ্ছন্দ্যের জায়গাটা অনেক প্রশস্ত ছিল। তাকে আমি সব সময় অভিনয়ের একটা স্কুল মনে করি। এদিকে ছবিটি নিয়ে নির্মাতা অনন্য মামুন বলেন, আমরা আসলে যে ধারার ছবি বানিয়েছি সেটাতে ফিল্মের জন্য তারিক আনাম খান ও স্পর্শিয়া একদমই নতুন। কোন স্টার কাস্ট ছাড়াই ছবিটি আমরা বানিয়েছি। শুরুর দিকে যে আমরা খুব ভালো রেসপন্স পাব না সেটা আমরা আগেই ধারণা করেছি। এটা নিয়ে আমাদের কনফিডেন্স ও ক্যালকুলেশন কখনই ছিলো না। কারণ আমরা জানতাম ডে বাই ডে ছবিটির সেল বাড়বে। এই ছবিটি যারা দেখবে তারাই বাকি দশজনকে বলবে ছবিটি দেখার জন্য, অনুপ্রাণিত করবে। সেই জায়গা থেকে বলতে পারি আজকে চতুর্থ দিন এসেও আমরা সিনেপ্লেক্সের সবগুলো শো হাউসফুল পেয়েছি। এটা একটা পজেটিভ বিষয়। এদিকে ‘আবার বসন্ত’ ছাড়াও স্পর্শিয়ার হাতে বেশ কয়েকটি ছবি আছে। সেগুলো হলো ‘বন্ধন’, ‘কাঠবিড়ালি’, ‘ইতি, তোমারই ঢাকা’ ও ‘মানুষের বাগান’। এই ছবিগুলো নিয়েও স্পর্শিয়া দারুণ আশাবাদী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
