ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শ্রীনগরে নিজ গায়ে আগুন দেয়া সেই গৃহবধূর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 12:57 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 11 June, 2019, 3:15 PM

শ্রীনগরে নিজ গায়ে আগুন দেয়া সেই গৃহবধূর মৃত্যু

শ্রীনগরে নিজ গায়ে আগুন দেয়া সেই গৃহবধূর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বামীর নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টাকারী গৃহবধু জিয়াসমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় ৫দিন পর আজ সকাল সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।




জানা যায়, গত শুক্রবার দুপুরে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের সেলামতি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী জিয়াসমিন (৪০) স্বামীর নির্যাতন সইতে না পেরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী জানান, এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হয়েছে। জিয়াসমিনের স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শনিবার বিকালে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

জিয়াসমিন কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকসা গ্রামের মৃত আ. আজিজ চৌধুরীর মেয়ে। প্রায় ২৩ বছর পূর্বে সেলামতি গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status