|
ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী, মুখ খুললেন হামলাকারী
নতুন সময় ডেস্ক
|
![]() ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী, মুখ খুললেন হামলাকারী তদন্তে উঠে এসেছে, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটের দিকে তিনি হোটেলের লবিতে প্রবেশ করেন এবং নিরাপত্তা তল্লাশি ও মেটাল ডিটেক্টর এড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময়ই গোলাগুলির ঘটনা ঘটে। এক নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হলেও তার পরিহিত বুলেটপ্রুফ ভেস্ট গুলিটি প্রতিহত করায় তিনি প্রাণে বেঁচে যান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ঘটনায় মোট পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার এই হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যালেন জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা করতে চেয়েছিলেন তিনি। সিবিএস নিউজ দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানান, সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়ত, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
