ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির বিরুদ্ধে পুলিশের মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 9:09 PM

নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির বিরুদ্ধে পুলিশের মামলা

নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির বিরুদ্ধে পুলিশের মামলা

৪০ জনের নাম উল্লেখ, অজ্ঞাত ১৫-২০ জন আসামি। খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটি গঠনকে কেন্দ্র করে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ। 

সংগঠনটির সদ্য ঘোষিত কমিটির শীর্ষ নেতাসহ ৪০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানা যায়, কমিটির সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক সাইমন চৌধুরীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বাদশা বুলবুল।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখা এবং সম্ভাব্য রাষ্ট্রবিরোধী তৎপরতা প্রতিরোধের লক্ষ্যেই এ মামলা করা হয়েছে।

একই সঙ্গে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, গত ২৪ এপ্রিল মামলাটি দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status