ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মাণের কাজ উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 26 April, 2026, 8:12 PM

রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মাণের কাজ উদ্বোধন

রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মাণের কাজ উদ্বোধন

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সংযোগস্থল রূপগঞ্জ উপজেলার ডেমরা-কামশাইর সড়কে বালু নদীর ওপর কেওঢালা সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে “পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (প্রথম সংশোধিত)” প্রকল্পের আওতায় সেতুটি নির্মিত হচ্ছে। প্রায় ৯৭ কোটি ৬৩ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিতব্য এই সেতুর দৈর্ঘ্য ৬২৫.৩৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে এসইএল-কেবিএল-ইউসিসি জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুটিতে মোট ২৩টি স্প্যান, ১৬৮টি পাইল, ২২টি পিলার এবং ৮৬টি গার্ডার থাকবে। এছাড়া সেতুর অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ৬২৫.৫৪৯ মিটার।

এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫.৯২৫৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০২৭ সালের ২৮ এপ্রিলের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, প্রকৌশল বিভাগ এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় জনগণের চলাচল ও অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status