ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২৩ আশ্বিন ১৪৩৩
সেনবাগে একদিনের ব্যবধানে দুইজনের লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 October, 2026, 5:40 PM

সেনবাগে একদিনের ব্যবধানে দুইজনের লাশ উদ্ধার

সেনবাগে একদিনের ব্যবধানে দুইজনের লাশ উদ্ধার

নোয়াখালীর সেনবাগে একদিনের ব্যবধানে পৃথক স্থান থেকে এক অটোচালক ও এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের পশ্চিম কালারাইতা গ্রামের একটি গাছ থেকে মো. হোসেন আহম্মদ (৪৫) নামে এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।


স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এর আগে বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজী বাড়ির পাশের ধানখেত থেকে মো. মারুফ (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরিবারের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। পরে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সেনবাগ থানা পুলিশ জানায়, দুইটি লাশই ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status