ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
নুসরাতের ব্যায়বহুল বিয়ের আয়োজন শুরু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 12:58 PM

নুসরাতের ব্যায়বহুল বিয়ের আয়োজন শুরু

নুসরাতের ব্যায়বহুল বিয়ের আয়োজন শুরু

টলিপাড়ায় বাজতে চলেছে নায়িকা নুসরাত জাহানের বিয়ের বাদ্য। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর বিয়ের আর বেশি দেরি নেই। আগামী ১৩ জুন, কলকাতায় নুসরাতের বাড়িতে অনুষ্ঠিত হবে তার গায়ে হলুদ। প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামী ১৯ জুন, ইস্তানবুলে নিখিল জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই নায়িকা। আগে ১৩ জুন, সকালে কলকাতায় তার নিজের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে।  প্রিয় বান্ধবী চিত্রনায়িকা মিমি চক্রবর্তী উপস্থিত থাকবেন গায়ে হলুদের অনুষ্ঠানে।




ইস্তানবুলে ১৭ জুন, বিলাসবহুল ইয়টে পার্টির আয়োজন করা হবে। ১৮ জুন, মেহেদি ও সংগীত অনুষ্ঠান আর ১৯ জুন, বিয়ে। ইস্তানবুলেও মিমি উপস্থিত থাকবেন। এমনটাই জানা গেছে। কলকাতার নায়িকাদের মধ্যে সবচেয়ে ব্যায়বহুল বিয়েটা নুসরাতই করতে যাচ্ছেন।

অনেকেই জানেন এটা নুসরাতের দ্বিতীয় বিয়ে। আগের বিয়ের কথা অবশ্য নুসরাত প্রকাশ্যে কোনো দিনই স্বীকার করেননি। জানা গেছে, বছর চারেক আগে রেজিস্ট্রি করে ভিক্টর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ভিক্টর পেশায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত।

তবে জনসমক্ষে পরস্পর লিভ-ইন সম্পর্কে আছেন এমনটাই বলতেন। সংবাদমাধ্যমের সামনে অবশ্য বিয়ের কথাও স্বীকার করেননি নুসরাত। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করে, ‘যারা বলছে আমি বিবাহিত, তারা প্রমাণ দিক। যার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করব।’

এদিকে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখিল জৈনর সঙ্গে ছবি পোস্ট করে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন নুসরাত।

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status