ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
মেয়ে নিসার সঙ্গে ৩ বছর কথা বন্ধ ছিল কাজলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 April, 2026, 12:54 PM

মেয়ে নিসার সঙ্গে ৩ বছর কথা বন্ধ ছিল কাজলের

মেয়ে নিসার সঙ্গে ৩ বছর কথা বন্ধ ছিল কাজলের

বলিউড অভিনেত্রী কাজলের মেয়ে নিসা দেবগনকে নিয়ে সামাজিক মাধ্যমে চর্চার শেষ নেই। কাজল সব সময়ই বলে এসেছেন যে, নিসা ও যুগ তার কাছে পৃথিবীর সেরা সন্তান। তবে পর্দার বাইরের এই মা-মেয়ের সম্পর্ক সব সময় এতটা মসৃণ ছিল না। সম্প্রতি কাজল জানিয়েছেন, একটা সময় নিসার সঙ্গে তার সম্পর্কের দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে, দীর্ঘ তিন বছর তাদের মধ্যে ঠিকঠাক কথাই হতো না

নিসা ‘জেন-জি’ প্রজন্মের প্রতিনিধি, অন্যদিকে কাজল বড় হয়েছেন ভিন্ন পরিবেশে। চিন্তাভাবনার এই পার্থক্যই মা-মেয়ের বিরোধের মূল কারণ হয়ে দাঁড়ায়। কাজল জানান, নিসার বয়স যখন ১২, তখন থেকেই বিরোধের সূত্রপাত। মেয়ে বড় হওয়ার সাথে সাথে সেই দূরত্ব আরো বাড়ে।

কাজল বলেন, ওকে কিছুতেই বুঝতে পারতাম না। আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো। সম্পর্কের এই তিক্ততা কাজলকে ভাবিয়ে তোলে। অবশেষে একজন পরিণত মানুষ হিসেবে তিনিই প্রথম উদ্যোগ নেন।

কাজল ঠিক করেন যে, ঝগড়া না করে মেয়ের সাথে যুক্তি দিয়ে কথা বলবেন এবং নিসা যতক্ষণ তার কথা শুনতে রাজি না হবে, ততক্ষণ তিনি চেষ্টা চালিয়ে যাবেন।
ধীরে ধীরে কাজলের এই কৌশলে কাজ হতে শুরু করে। কাজল উপলব্ধি করেন যে, সারাক্ষণ উপদেশ দেওয়ার চেয়ে মেয়ের কথা মন দিয়ে শোনা বেশি জরুরি। তার কথায়, নিসার পাশে বসে তিনি শুধু তার কথা শুনতে শুরু করেন। নিসার মতামতকে গুরুত্ব দিতে থাকেন।

উপদেশ দেওয়ার অভ্যাস কমিয়ে দেন। এই ছোট ছোট পরিবর্তনই তাদের সম্পর্কে বড় মোড় এনে দেয়। মা ও মেয়ের মধ্যে দ্বন্দ্বের পরিবর্তে তৈরি হয় সুন্দর আলাপচারিতার জায়গা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status