ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বিয়ের জন্য বন্দুকের মুখে অভিনেত্রীকে হোটেলে জিম্মি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 4:09 PM

বিয়ের জন্য বন্দুকের মুখে অভিনেত্রীকে হোটেলে জিম্মি

বিয়ের জন্য বন্দুকের মুখে অভিনেত্রীকে হোটেলে জিম্মি

অনেকদিন ধরেই বিয়ে করতে চাইছিলেন। কিন্তু ভোজপুরী অভিনেত্রী রীতু সিংয়ের কাছ থেকে কোনো সাড়াই মিলছিল না। তাইতো তাকে অনুসরণ করেই উত্তরপ্রদেশের এক হোটেলে হানা দেয় পঙ্কজ ত্রিপাঠি নামের এক যুবক। সেখানে রীতু সিংকে বন্দুকের মুখে জিম্মি করে রাখেন তিনি। পরে অবশ্য পুলিশি তৎপরতায় ওই অভিনেত্রী মুক্তি পান।




জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সোনভদ্র জেলার রবার্টসগঞ্জের একটি হোটেলে ওঠেন রীতু সিং। শুটিংয়ের জন্যই তিনি রবার্টসগঞ্জে এসেছিলেন। আর সেখানেই ঘটে বিপত্তি। তার পেছনে পেছনে শহরে চলে আসেন পঙ্কজ ত্রিপাঠি। এরপর হোটেলের ঢুকে একেবারে সিনেমার কায়দায় অভিনেত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে সিঁদুর দেওয়ার হুমকি দেন তিনি। এতে হোটেলে শুরু হয়ে যায় শোরগোল।

শুটিংয়ের জন্য ওই হোটেলেই উঠেছিলেন মুম্বাই থেকে আসা ক্রু-রা। পরে তারাই পুলিশকে খবর দেন। এর মধ্যেই অশোক নামে এলাকার এক তরুণ পঙ্কজকে বাধা দিতে গেলে তিনি সোজা গুলি চালিয়ে দেন অশোককে লক্ষ্য করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে তীব্র উত্তেজনার মধ্যেই হোটেলে চলে আসে পুলিশ সুপার। তিনি পঙ্কজকে বোঝানোর চেষ্টা করলে ফের তিনি গুলি চালান। এতে অল্পের জন্য বেঁচে যায় ওই পুলিশ। তার কান ঘেঁসে গুলি বেরিয়ে যায়। এর মধ্যেই ঝাঁপিয়ে পড়ে পঙ্কজকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status