ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
বৃষ্টি না থামলে খেলা হবে ২০ ওভারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 4:13 PM

বৃষ্টি না থামলে খেলা হবে ২০ ওভারে

বৃষ্টি না থামলে খেলা হবে ২০ ওভারে

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বৃষ্টির বাধায় পড়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল আজ রোববার বিকেল সাড়ে তিনটায়। কিন্তু বৃষ্টি থাকায় নির্ধারিত সময়ে ম্যাচের টস করা সম্ভব হয়নি।




আইসিসি জানিয়েছে, বৃষ্টি না থামলে বাংলাদেশ সময় রাত ৮টা ২ মিনিটে খেলা হবে ২০ ওভারে। তবে এর এগে যদি বৃষ্টি থেমে যায় খেলা শুরু হবে। সেক্ষেত্রে সময় বিবেচনা করে ওভার নির্ধারণ করা হবে।

পাকিস্তান এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেললেও বাংলাদেশের এটাই প্রথম। এই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে চান টাইগাররা।

বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গতকাল অনুশীলনে নামার আগে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বলেছেন, প্রস্তুতি ম্যাচ বলে আমরা হ্যালা করছি না। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কার্ডিফে অন্যরকম ভালোলাগা কাজ করে বাংলাদেশের। এ মাঠে বাংলাদেশের জয়ের রেকর্ড শতভাগ।

অতীত সমস্ত রেকর্ড কথা বলছে বাংলাদেশের হয়েই। ২০১৫ সাল থেকে গত বছর হওয়া এশিয়া কাপ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে চারটি ওয়ানডে খেলে চারটিতেই জেতেন টাইগাররা।

এ ছাড়া মিরাজ আরও জানালেন, প্রস্তুতি ম্যাচে ভালো করলে বিশ্বকাপের ম্যাচগুলোতে খেলতে অনেক ইজি হবে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে ব্যাকফুটে আছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status