ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে শিশুকে যৌন নির্যাতনে ইউপি সদস্য অভিযুক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 19 May, 2019, 8:40 PM

লক্ষ্মীপুরে শিশুকে যৌন নির্যাতনে ইউপি সদস্য অভিযুক্ত

লক্ষ্মীপুরে শিশুকে যৌন নির্যাতনে ইউপি সদস্য অভিযুক্ত

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সিদ্দিক আবুর বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ওই নির্যাতিত শিশুর মা বাদী হয়ে শনিবার রাতে একটি অভিযোগ দায়ের করেছেন।




ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানার ওসি তদন্ত মো. মোসলেহ উদ্দিন ও উপ-পরিদর্শক প্রতীমা রানী। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ ও ওই শিশুর স্বজনরা জানায়, শুক্রবার বিকালে ইউপি সদস্য আবু সিদ্দিক আবু ওই শিশুর মায়ের খোঁজে তাদের বাড়িতে যান। বাড়িতে শিশুটিকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালান। এসময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ইউপি সদস্য পালিয়ে যান। শিশুটির মা বিষয়টি দক্ষিণ হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেলকে জানান। শনিবার বিকালে নির্যাতিত শিশুর মা সদর থানার পুলিশকে জানানোর পর রাতে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তিনি।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ইউপি সদস্য আবু সিদ্দিক আবু। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। অভিযোগ তুলে নেয়ার জন্য চাপ লোকজন চাপ সৃষ্টি করছে।

সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম ও দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান সোহেল বলেন, ‘সত্যিকার অর্থে এ ধরনের ঘটনার সাথে ইউপি সদস্য জড়িত থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status