|
অভিনেতাকে বেদম পিটুনি পুলিশের
নতুন সময় ডেস্ক
|
![]() অভিনেতাকে বেদম পিটুনি পুলিশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিনেতা অংশ সেই হটডগের দোকান ভাঙচুর করছেন। এরপরই সেই দোকানের মালিকের কাছে ক্ষমা চাইতেও যান অভিনেতা। অংশের কথায়, ‘আমার একটা ভুলের জন্য ওই দোকানের কর্মচারীরা সমস্যায় পড়ুক তা আমি চাইনি। তাই দোকানে ক্ষমা চাইতে যাই। কিন্তু ক্ষমা চাইতে গিয়ে দেখি, অন্য ঘটনা। আমাকে ওরা পুলিশের কাছে ধরিয়ে দিল।’ অংশের অভিযোগ, তাকে বেদম মারধর করেছে গাজিয়াবাদ পুলিশ। এও অভিযোগ করেন, সারারাত তাকে এবং তার নাবালক ভাইকে জেলখানায় রেখে দেয় পুলিশ। জেল থেকে পরে অংশকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার একটি ছবিও শেয়ার করেন অভিনেতা। মানবাধিকার কমিশনের কাছে নালিশও করেছেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
