ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আমি সমকামী-প্রকাশ্যেই ঘোষণা দিলেন ভারতের দ্রুততম নারী স্প্রিন্টার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 May, 2019, 8:29 PM
সর্বশেষ আপডেট: Sunday, 19 May, 2019, 8:33 PM

আমি সমকামী-প্রকাশ্যেই ঘোষণা দিলেন ভারতের দ্রুততম নারী স্প্রিন্টার

আমি সমকামী-প্রকাশ্যেই ঘোষণা দিলেন ভারতের দ্রুততম নারী স্প্রিন্টার

ভারতে সমকামিতাকে বৈধতা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ঐতিহাসিক ওই রায়ের পর সমকামিতাকে আর অপরাধ হিসেবে গণ্য করা হয় না সেদেশে। তারপরও ভারতের কোনো তারকা ক্রীড়াবিদ এতদিন পর্যন্ত নিজেকে সমকামী হিসেবে দাবি করেননি। সেই ধারা ভাঙলেন একশ মিটার দৌড়ে দেশের হয়ে রেকর্ড সৃষ্টিকারী নারী দ্যুতি চাঁদ।




২০১৮ সালের এশিয়া কাপে দুটো রৌপ্য পদক জিতেছেন এই দ্যুতি। ভারতীয় এই স্প্রিন্টার খোলাখুলিই জানিয়ে দিলেন, তিনি একজন সমকামী এবং উড়িষ্যায় তার নিজের শহরেই নারী সঙ্গী খুঁজে পেয়েছেন।

'ইন্ডিয়ান এক্সপ্রেস' পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে দ্যুতি বলেন, ‘আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে আমার হৃদয়-সঙ্গী। আমি বিশ্বাস করি কে কার সাথে জীবন কাটাবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবার রয়েছে। আমি সবসময়ই সমকামী সম্পর্কের অধিকারের পক্ষে কথা বলেছি।’

২৩ বছর বয়সী দ্যুতি চাঁদ নিজেকে সমকামী হিসেবে দাবি করলেও তার নারী সঙ্গীর পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তিনি মনে করেন, এখন যেহেতু তারা বিয়ে করছেন না, তাই তার সঙ্গীর নাম পরিচয় জানিয়ে তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা ঠিক হবে না।

ভারতীয় এই স্প্রিন্টার আগামী বছর টোকিও অলিম্পিকস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। আপাতত তার সব ভাবনা এই দুই আসর নিয়েই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status