ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাঘাইছড়ির কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা উনুষ্টিত
রুপম চাকমা,বাঘাইছড়ি
প্রকাশ: Tuesday, 24 November, 2026, 4:42 PM

বাঘাইছড়ির কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা উনুষ্টিত

বাঘাইছড়ির কৃষক-কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা উনুষ্টিত

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে।

​মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল থেকে বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২০২৬-২০২৭ অর্থবছরের এই প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণটি আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) শেষ হবে।

এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃমনিরুজ্জামান।

আরো প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ সহ বিভিন্ন উপসহকারীগন।

​উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় ৩০ জন কৃষক ও কৃষাণীদের মসলা জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়েছে।

​কৃষি কর্মকর্তারা জানান, পাহাড়ি এলাকায় মসলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহারের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন বলে আশা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status