ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক
পুলক রায়, নালিতাবাড়ী
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 1:51 PM

নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের বাড়ি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা শয়তানের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক (২৯), দেবীনগর গ্রামের খায়রুলের ছেলে মো. আক্তারুল হক (২০), শাগোয়ান ঘন্টি গ্রামের শমসের আলীর ছেলে মো. মিনারুন (১৯), দেবীনগর গ্রামের লোকমানের ছেলে মো. শামীম (২৩), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আ. কামালের ছেলে মো. আ. করিম (২১), গোদাগাড়ীর মাদবপুর গ্রামের আ. করিমের ছেলে মো. ইউসুফ (২১), দেয়ারমানিকচর গ্রামের ইব্রাহিমের ছেলে মো. শওকত আলী (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরমোহনপুর নিচপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে মো. আলামিন (২৪), গোদাগাড়ীর দেয়ারমানিকচর গ্রামের মাহাবুব রহমানের ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও সুরজামানের ছেলে মো. হাসান (২৫), চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মাবদুল বিশেষতুলা গ্রামের মজিবরের ছেলে মো. রুবেল (৩০) এবং গোদাগাড়ীর রাতাহারি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. মেসবাউল (২০)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ সময় আটক ব্যক্তিরা প্রয়োজনীয় পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় সীমান্তরক্ষী বাহিনী।

পরবর্তী সময়ে আটক ১২ জনকে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

৩৯ বিজিবি আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status