ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাঘাইছড়িতে দীপেন দেওয়ানের অভিপ্রায়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 1:21 PM

বাঘাইছড়িতে দীপেন দেওয়ানের অভিপ্রায়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

বাঘাইছড়িতে দীপেন দেওয়ানের অভিপ্রায়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাবলাখালী আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯৯ নম্বর রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের অভিপ্রায় অনুযায়ী এলজিইডি বাঘাইছড়ির সরবরাহকৃত স্কুল ড্রেস শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা, ভারপ্রাপ্ত বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার মানোন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁরা বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের একটি অংশ অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের পড়াশোনা ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সন্তানদের মোবাইল ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে এবং শিক্ষকদেরও শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। 

পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার কারণ চিহ্নিত করে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন তাঁরা।

তাঁরা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি। নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং পড়াশোনার প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status