|
ফুলবাড়ীতে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য দেন বিসিডিএস ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. মো. শাহাদত হোসেন, উপজেলা শাখার কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম ও সদস্য রাজু আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. সামছুল হক (পলাশ), সহসভাপতি মো. ইলিয়াছ হোসেন, সদস্য জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ঔষধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ কার্যক্রম থেকে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধ ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ওষুধ বিক্রি ও সংরক্ষণে যথাযথ নিয়ম মেনে চলার পাশাপাশি প্রতিটি ফার্মেসির বৈধ লাইসেন্স নিশ্চিত করতে হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
