ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬ ● ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিজকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান
ভূবন ত্রিপুরা,সাজেক
প্রকাশ: Wednesday, 18 November, 2026, 1:03 PM

শিজকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান

শিজকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া (কামাল চত্বর) এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো রাত্রি মনি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে নগদ অর্থ, খাদ্যসামগ্রী, কম্বল ও প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে বাঘাইহাট জোন অধিনায়কের নির্দেশনায় সাজেক ক্যাম্পের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, গত ১৬ নভেম্বর শিজকছড়া এলাকার কামাল চত্বরের পানির পয়েন্টসংলগ্ন স্থানে অগ্নিকাণ্ডে রাত্রি মনি চাকমার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল হারিয়ে পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।

পরিবারটির এমন দুর্দশার খবর পেয়ে বাঘাইহাট জোন অধিনায়কের নির্দেশনায় সাজেক টিওবি কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা, ৪টি কম্বল, ৩০ কেজি চাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ৫ কেজি চিনি, ৫ কেজি আলু ও ২ কেজি পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেন।

এছাড়া সেনাবাহিনীর ব্যানারে স্থানীয় একটি সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আরও ২টি মশারি প্রদান করা হয়।

এ সময় সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে এ ধরনের সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্প্রীতি ও পারস্পরিক আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status