|
নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি মামলায় পলাতক আসামি সুমন গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() নরসিংদী প্রেসক্লাবে হামলা ও চাঁদাবাজি মামলায় পলাতক আসামি সুমন গ্রেপ্তার মামলার বিবরণের বরাতে ওসি জানান, গত ২২ আগস্ট নরসিংদী সদর থানার পৌর শহরের বিলাসদী মহল্লার একটি নির্মাণাধীন বাড়িতে গিয়ে সাংবাদিক পরিচয়ে সুমন ও তার সহযোগীরা বাড়ি মালিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ‘নরসিংদী গুপ্তচর’ নামক ফেসবুক পেজ থেকে বাদী মাহমুদা আরেফিন ও তার স্বামী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদা আরেফিন কথিত সাংবাদিক ও তার সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করলে আদালত নরসিংদী মডেল থানাকে মামলার নির্দেশ দেন। মামলার পর আলম মৃধা নামে তাঁর এক সহযোগী গ্রেপ্তার হলেও কথিত সাংবাদিক সফিকুল ইসলাম সুমন পলাতক ছিল। এর আগে ২০২৫ সালের ২১ আগস্ট ঐতিহ্যবাহী নরসিংদী প্রেসক্লাবে হামলা ও লুটপাটের অভিযোগে করা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলাম সুমন। কোন স্বীকৃত গণমাধ্যমের পরিচয় না থাকলেও তাঁর বিরুদ্ধে জেলাজুড়ে বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, শিল্পপতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও ফেসবুকে অপপ্রচারের অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
