ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Saturday, 14 November, 2026, 3:58 PM

নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদীতে বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাসাইল রেলগেইট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন ধরতে দেখে স্থানীয়রা। পরে খুঁটিটির কাছে গিয়ে নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তাদের ধারনা নিহত যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায় এবং অজ্ঞাত এই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status