|
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল বাক্কোর নির্বাচিত কার্যনির্বাহী কমিটি
নতুন সময় ডেস্ক
|
![]() আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল বাক্কোর নির্বাচিত কার্যনির্বাহী কমিটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বনানীর ইম্পেরিয়াল সুইস গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৪–২০২৬ মেয়াদের বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি তানভীর ইব্রাহীম নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিমের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। ফয়সল আলিম নতুন কার্যনির্বাহী কমিটির পক্ষে এ দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিগত মেয়াদের কার্যক্রম, অর্জন, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংগঠনের প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের বিপিও ও আইটিইএস খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ সভাপতি সৈয়দ সোহায়েল রেজা, সহ সভাপতি আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা শওকত এবং অর্থ সম্পাদক খন্দকার আতিকুর রহমান। পরিচালক হিসেবে রয়েছেন মোস্তফা জামাল ইউসুফ, আশিকুর রহমান, এস এম মসিউর রহমান, ফয়সাল সালাম, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মো. একরামুল হায়দার। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে বাক্কোর সাবেক সভাপতি তানভীর ইব্রাহীম তাঁর মেয়াদে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা ও সমর্থনের জন্য বাক্কোর সদস্য প্রতিষ্ঠান, কার্যনির্বাহী কমিটির সদস্য, সচিবালয়, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পের সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতাই বাক্কোর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি সংগঠনের ধারাবাহিক উন্নয়ন ও দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বিকাশে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন। নবনির্বাচিত সভাপতি ফয়সল আলিম বলেন, বাক্কোর নেতৃত্ব গ্রহণ করা আমার জন্য অত্যন্ত সম্মানের, একই সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পূর্ববর্তী নেতৃত্বের অভিজ্ঞতা ও অর্জনকে সঙ্গে নিয়ে আমরা দেশের বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে আরও বিকশিত করতে এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ও প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ অগ্রযাত্রায় বাক্কোর সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটি, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিল্পের সকল অংশীজনের সক্রিয় সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পকে আরও শক্তিশালী, টেকসই ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে পারব। অনুষ্ঠানে বাক্কোর নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ডের সদস্যদের নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে বাক্কো দক্ষ মানবসম্পদ উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের সম্ভাবনাকে আরও বিকশিত করতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পূর্ববর্তী নেতৃত্বের অর্জনের ধারাবাহিকতায় নতুন কমিটির উদ্যোগ শিল্পের টেকসই উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
