ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬ ● ৩০ কার্তিক ১৪৩৩
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
​আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 14 November, 2026, 4:04 PM

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ডায়াবেটিস দেরি নয় ব্যবস্থা নিন এখনই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

 আজ ১৪ নভেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমিতির সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

​কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির আহ্বায়ক ডা. মাহফুজার রহমান মজনুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “ডায়াবেটিস বর্তমানে একটি বৈশ্বিক ও নীরব মহামারীর রূপ ধারণ করেছে। আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মান পরিবর্তন, অপরিকল্পিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব এই রোগের প্রধান কারণ। সময়মতো সচেতন না হলে এটি শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই ডায়াবেটিস প্রতিরোধে কেবল চিকিৎসা নিলেই চলবে না, জীবনযাত্রার ধরন বদলাতে হবে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে।”

​তিনি আরও বলেন, “কুড়িগ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় ডায়াবেটিস সমিতির কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের সাবেক ডাঃ অজয় কুমার, সহযোগী অধ্যাপক ডাঃ তাপস বোস, উন্নয়ন কর্মী মানিক চৌধুরী, মজিদা আর্দশ কলেজের সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সমিতির আজীবন সদস্য আজিজুল হক প্রমুখ।

​বক্তারা বলেন, ডায়াবেটিস সম্পর্কে কুড়িগ্রামের প্রান্তিক জনপদে জনসচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত হাঁটা এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে এই রোগ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বক্তারা ডায়াবেটিস রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে কুড়িগ্রাম ডায়াবেটিস সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status